শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
আমরা গোলাপগঞ্জে যাবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের: নাহিদ ইসলাম রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ নেটওয়ার্কের মান উন্নয়নে মোবাইল অপারেটরদের উদ্যোগ নেওয়ার তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ : মাদরাসাশিক্ষকসহ নিহত ২ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পরও কেন লড়াইয়ে ফিরল ইরান যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত বিশ্বকাপ ‘বিক্রির’ প্রতিবাদে ফিফা বয়কট ইউরোপের

ফেডারেল শাটডাউনে বিপাকে নিউইয়র্কবাসী, ব্রুকলিনের ফুড প্যান্ট্রিতে বাড়ছে ভিড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View
109

তার সবচেয়ে বড় চিন্তা চার দিনের মধ্যে সরকারি তহবিলভিত্তিক ফুড স্ট্যাম্প শেষ হয়ে গেলে কী হবে।

এ সপ্তাহ পরেই ট্রাই-স্টেট অঞ্চলের ৩০ লাখেরও বেশি মানুষ তাদের নির্ভরশীল খাদ্য সহায়তা স্ন্যাপ সুবিধা হারাতে যাচ্ছে। আর তাই আসন্ন সংকট মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ফুড প্যান্ট্রিগুলো।

ব্রুকলিনের বরো পার্কের একটি ফুড ব্যাংক এখন ব্যস্ত সময় পার করছে।

মাসবিয়া স্যুপ কিচেনের লরা অ্যালেন প্রশ্ন তুলে বলেন, কিভাবে তারা কিছু জিনিসকে বিলাসিতা বলে? খাবার বিলাসিতা নয়।

তিনি জানান, গ্রাহকদের প্রয়োজনীয়তা থাকবেই। স্থানীয় বাসিন্দারা যেসব প্রয়োজনীয় জিনিস নিজেরা কিনতে পারেন না, সেগুলোর জন্য অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করে আসেন।

মাসবিয়া স্যুপ কিচেন একটি অলাভজনক সংস্থা। এর প্রধান নির্বাহী পরিচালক অ্যালেক্স রাপাপোর্টের জন্য সংস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাপাপোর্ট বলেন, ‘হিব্রুতে মাসবিয়া মানে ‘পূরণ করা, সন্তুষ্ট করা’। আমরা চাই প্রতিটি জীবিত প্রাণীকে পূর্ণতা দিতে।’

তিনি জানান, সরকারি শাটডাউন শুরু হওয়ার ২৭ দিন পরে খাবারের চাহিদা বেড়ে গেছে। তার সবচেয়ে বড় চিন্তা চার দিনের মধ্যে সরকারি তহবিলভিত্তিক ফুড স্ট্যাম্প শেষ হয়ে গেলে কী হবে।

রাপাপোর্ট বলেন, ‘এর মানে দাঁড়ায় যারা গ্রোসারি শপে গিয়ে সাহায্য পান, তারা আমাদের মতো জরুরি খাবার সরবরাহকারীদের ওপর আরও বেশি নির্ভর করবেন।’

তার মতে, এটি ৪২ মিলিয়ন অ্যামেরিকানের জন্য সত্যিকারের উদ্বেগের বিষয়। যারা খাদ্য সহায়তা হারাতে পারেন।

রাপাপোর্ট বলেন, মানুষের কাছে খাবার না থাকার বিষয়টি খুবই দুঃখজনক। তবে এটাই বাস্তবতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com