বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রাজধানীতে গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসুর ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮ সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ কারফিউ-চেকপোস্ট ভেঙে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা ইসলামি ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত হাইকোর্ট

কুলিয়ারচরে বাকপ্রতিবন্ধী সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০৬ Time View
229

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাফেজ মাহবুব (২৩) নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আটককৃত ইমামের নাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।

ঘটনাটি রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি এলাকায় ঘটেছে।
ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, দুপুরে শিশুটি মসজিদে হুজুরের জন্য খাবার নিয়ে গেলে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত হিসেবে চিহ্নিত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানন পুলিশ।
কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় হাফিজি পড়ালেখা শেষ করে গত এক মাস আগে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের একটি জামে মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পেয়ে ইমামতি করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com