বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক, ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়:আমির হামজা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প ইরান চুক্তির নথি দেখতে চেয়েছিল ইসরায়েল, প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’

ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭ Time View
22

নিউজ ডেস্ক:

ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে বিশ্ববাজারে ব্যাপক উচ্ছ্বাস ও ইতিবাচক সাড়া পড়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির পুরো কাঠামোকে খুবই শক্তিশালী বলেও বর্ণনা করেছেন তিনি।

বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এটা অত্যন্ত শক্তিশালী একটি চুক্তি। যদিও এখনো অনেকেই পুরো বিষয়টি জানে না।

তিনি আরও বলেন, এই সমঝোতার ফলে আন্তর্জাতিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। সবচেয়ে বেশি খুশি হলো বাজারের অংশগ্রহণকারীরা।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী এক-দুইদিনের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

তবে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র অর্থ দেবে এমন খবর একেবারে নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা ১০ সেন্টও দিচ্ছি না। আমরা কোনো বিনিয়োগ করছি না এবং আমাদের কোনো তহবিলও নেই। তবে উপসাগরীয় দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com