বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান মোজতবা খামেনির রংপুরে থানায় আটকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ‘পিটুনি’, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য: এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, বাবাকে জড়িয়ে কাঁদলেন মেয়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ধর্মীয় প্রতিষ্ঠানে ককটেল হামলার প্রতিবাদে খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View
105

তেজগাঁও জপমালা রানী গির্জা, রমনার সেন্ট মেরীস ক্যাথিড্রাল এবং মোহাম্মদপুর সেন্ট যোসেফ হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে নীরব মানববন্ধন করেছে সেন্ট মেরীস ক্যাথিড্রাল, বাংলাদেশ খ্রিস্টান ফোরাম এবং ঢাকা মহানগর পালকীয় পরিষদ।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন সেন্ট মেরীস ক্যাথিড্রালের প্রধান সমন্বয়কারী ফাদার আলবাট রোজারিও, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান মহাজোট সভাপতি অ্যাডভোকেট জানিয়েল নির্মল ডি’কোস্তা, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের মহাসচিব অনিল লিউ কস্তা এবং খ্রিস্টান মহাজোটের দপ্তর সম্পাদক গারিয়েল ডি’কস্তা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক দিনের ব্যবধানে খ্রিস্টান ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত এসব বিস্ফোরণের ঘটনায় সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা জানান, ‘ঘটনার পরপরই পুলিশ প্রশাসন নিরাপত্তা বাড়িয়েছে এবং তদন্ত চলছে। কিন্তু এতদিনেও অপরাধীরা শনাক্ত হয়নি—যা অত্যন্ত দুঃখজনক।’

বক্তারা অভিযোগ করেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো অতীতে বড় বড় অপরাধ উদঘাটন করেছে, কিন্তু সাম্প্রতিক এসব হামলার রহস্য উদঘাটনে গড়িমসি চোখে পড়ার মতো। তাদের দাবি—দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় সবসময় সম্প্রীতি ও শান্তির পক্ষে। তাই ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সামগ্রিক সামাজিক শান্তিকে হুমকির মুখে ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com