রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Title :
‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২২ Time View
35

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বলকে মহাশূন্যে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি বলছে, মহাকাশ গবেষণা ও প্রযুক্তির সঙ্গে খেলাধুলার সম্পর্ক তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আগ্রহী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নাসার মতে, মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি শুধু মহাকাশেই নয়, ক্রীড়াবিজ্ঞান এবং মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেই বার্তাই বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছে দিতে বিশ্বকাপের অফিসিয়াল বলকে মহাশূন্যে পাঠানো হয়েছে।

এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে নাসা। সেখানে সংস্থাটি লিখেছে, আমরা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই, যাতে তারা বুঝতে পারে মহাকাশ অনুসন্ধান কীভাবে ক্রীড়াবিজ্ঞান ও দৈনন্দিন জীবনের নানা উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যায়।

এই আয়োজন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নাসার বিভিন্ন কর্মসূচির অংশ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ফিফা ফ্যান ফেস্টিভালে নাসার একটি বিশেষ প্রদর্শনী চলছে। সেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পরিচালিত গবেষণা কার্যক্রম এবং চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে পরিচালিত আর্টেমিস কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

ফুটবলের সঙ্গে নাসার সম্পর্ক কেবল প্রচারণামূলক কার্যক্রমে সীমাবদ্ধ নয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিচালিত গবেষণা ক্রীড়াবিজ্ঞানেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশেষ করে ফুটবলের বায়ুগতিবিদ্যা ও বলের গতিবিধি নিয়ে গবেষণায় এসব তথ্য কাজে লাগছে।

২০১৯ সালে আইএসএসের মাইক্রোগ্রাভিটি পরিবেশে পরিচালিত এক গবেষণায় বিজ্ঞানীরা পরীক্ষা করেন, বলের অভ্যন্তরে ভরের বণ্টন তার গতি, ঘূর্ণন ও স্থিতিশীলতার ওপর কী ধরনের প্রভাব ফেলে। গবেষণাটির ফলাফল ফুটবলে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, যেমন বলের ভেতরে স্থাপিত ইলেকট্রনিক সেন্সর, ম্যাচের সময় বলের পারফরম্যান্সে কীভাবে প্রভাব ফেলে তা আরও ভালোভাবে বুঝতে সহায়তা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com