বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার হাদি হত্যা নিয়ে মন্তব্য/রাষ্ট্রদ্রোহের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর বিদ্রোহে টালমাটাল পশ্চিমবঙ্গের তৃণমূল, ভেঙে দেওয়া হল সব কমিটি ও সংগঠন নিজেকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে ২ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু: শিক্ষামন্ত্রী শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ কুলিয়ারচরে সড়কে দুর্ঘটনার পর লাগলো সতর্কতা সাইনবোর্ড: কিন্তু প্রাণহানির দায় কার? ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View
94

প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে রুবী ফুড প্রোডাক্টস লিমিটেড ও বিএসএম এসেন্সিয়াল লিমিটেডের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী এবং রুবী ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল মাসুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালত-৩ এ মামলাটি করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ইমতিয়াজুল হক।

মামলার আরজি পর্যালোচনায় দেখা যায়, নামমাত্র মূল্যের জমি বন্দক দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক খাতুনগঞ্জ শাখা ২০১৭ সালে ওই ঋণ নেওয়া হয়।

অন্যদিকে আকতার এন্টারপ্রাইজের মালিক নুর-উন-নবীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের আদেশ দিয়েছে চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।

গত ৩ নভেম্বর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখার আবেদনের প্রেক্ষিতে অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকের প্যানেল আইনজীবী আলী আজগর চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, আকতার এন্টারপ্রাইজের মালিকের বিরুদ্ধে ১৩০ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৮০৩ টাকার পাওনা আদায়ের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখা মামলা দায়ের করেন। মামলায় নুর-উন-নবীসহ, চেয়ারম্যান, বন্দকদাতা ও ঋণের সুবিধা ভোগীদের বিবাদী করা হয়। বর্তমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্তিতির সুযোগ নিয়ে বিবাদীগণ ব্যাংক তথা সরকারি অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারে।

ন্যায় বিচারের স্বার্থে ব্যাংক বিষয়টি আদালতের নজরে আনলে ৩ নম্বর বিবাদী আকতার এন্টারপ্রাইজের মালিক নুর-উন-নবীর দেশত্যাগের নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের আদেশ দেন। এবং অন্যান্য বিবাদীদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com