বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর জবাব’ দেওয়ার সতর্কবার্তা চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View
7

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ তুলে চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে কঠোর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে বেইজিং ‘দাঁতভাঙা জবাব’ দিতে বাধ্য হবে।

তিনি আরও জানান, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন বরাবরই দায়িত্বশীল অবস্থান বজায় রাখে এবং এ ধরনের রপ্তানি দেশটির নিজস্ব আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যদিও প্রথম ঘোষণায় নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, বিশ্লেষকদের মতে এই বার্তাটি মূলত চীন ও রাশিয়াকে লক্ষ্য করেই দেওয়া।

রোববার ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে মারিয়া বার্টিরোমোর সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হলে, চীন এই তালিকায় থাকবে কি না—জবাবে তিনি নিশ্চিত করেন যে, থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com