যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। তেহরানে আল জাজিরার প্রতিনিধি আলি হাসেম জানিয়েছেন, ইসলামাবাদে প্রথম দফার বৈঠকের পর আমরা সংসদের স্পিকারের কাছ থেকে জেনেছি এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেও শুনেছি যে, তারা আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে পরবর্তী বৈঠকের সম্ভাব্য সময় নিয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই। আগামী কয়েক দিনের মধ্যে কিছু হতে পারে কি না সেটিও পরিষ্কার নয়। তবে সূত্রগুলো বলছে এবং বিভিন্ন তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, মতপার্থক্য কমানোর লক্ষ্যে ইরান একটি প্রযুক্তিগত দল নিয়ে আমেরিকানদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছে। সূত্র: আল...
20
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।
তেহরানে আল জাজিরার প্রতিনিধি আলি হাসেম জানিয়েছেন, ইসলামাবাদে প্রথম দফার বৈঠকের পর আমরা সংসদের স্পিকারের কাছ থেকে জেনেছি এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেও শুনেছি যে, তারা আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
তবে পরবর্তী বৈঠকের সম্ভাব্য সময় নিয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই। আগামী কয়েক দিনের মধ্যে কিছু হতে পারে কি না সেটিও পরিষ্কার নয়। তবে সূত্রগুলো বলছে এবং বিভিন্ন তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, মতপার্থক্য কমানোর লক্ষ্যে ইরান একটি প্রযুক্তিগত দল নিয়ে আমেরিকানদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছে।