বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার হাদি হত্যা নিয়ে মন্তব্য/রাষ্ট্রদ্রোহের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর বিদ্রোহে টালমাটাল পশ্চিমবঙ্গের তৃণমূল, ভেঙে দেওয়া হল সব কমিটি ও সংগঠন নিজেকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে ২ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু: শিক্ষামন্ত্রী শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ কুলিয়ারচরে সড়কে দুর্ঘটনার পর লাগলো সতর্কতা সাইনবোর্ড: কিন্তু প্রাণহানির দায় কার? ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View
86

দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দরগুলোর নির্বাহী পরিচালক, পরিচালক ও ব্যবস্থাপকে এই নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বিমানবন্দরের জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ উপস্থিতি রাখতে হবে। এছাড়া, বিমানবন্দরের প্রবেশ-প্রস্থান পথে র‍্যানডম নিরাপত্তা তল্লাশি এবং যাত্রী, ক্যাবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনের তল্লাশী করতে হবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিমানবন্দরের অভ্যন্তরে স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীর এলাকায় নিয়মিত ও ঘন ঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে। নিরাপত্তা সরঞ্জামাদি (যেমন- স্ক্যানার, ইডিএস, ইটিডি, মেটাল ডিটেক্টর, সিসিটিভি প্রতিদিন পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের পূর্বে নিরাপত্তা কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্রিফিং প্রদান করে সবসময় সতর্ক অবস্থায় রাখতে হবে।

এছাড়া, কোনো সন্দেহজনক ব্যক্তি, বন্ধু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করে অগ্নি সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিমানবন্দরের অগ্নি সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতা চব্বিশ ঘণ্টা সক্রিয় রাখতে হবে।\

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com