শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Title :
সরকার জনগণকে বিভ্রান্ত করতে জ্বালানি সংকট নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী অর্থনৈতিক সংকটেও যুক্তরাষ্ট্রে প্রভাব বিস্তারের চেষ্টা পাকিস্তানের হাদি ইস্যুতে মন্তব্য ঘিরে মমতার বিরুদ্ধে ফের অভিযোগ কমিশনারের ট্রাফিক আইন ভাঙার বিষয়ে যে ব্যাখ্যা দিল ডিএমপি ভৈরব রেলস্টেশনে প্ল্যাটফর্ম দখল নিয়ে সংঘর্ষ, ৮ পুলিশসহ আহত ৩০ বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান মোজতবা খামেনির রংপুরে থানায় আটকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ‘পিটুনি’, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার

বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ Time View
110

বেআইনিভাবে আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট পরিবর্তন করে আইজিডব্লিউ অপারেটরদের সুবিধা দিয়ে সরকারের ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক ও বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ৬ জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদক পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ড. শাহজাহান মাহমুদ, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের ও মো. আমিনুল হাসান।

এজাহারে বলা হয়, এক বছরের জন্য অস্থায়ী এবং পরীক্ষামূলকভাবে নির্ধারিত প্রতি কল মিনিট টার্মিনেশন রেট শূন্য দশমিক শূন্য ৩ মার্কিন ডলারের স্থলে শূন্য দশমিক শূন্য ১৫ মার্কিন ডলার, সরকার বা বিটিআরসির রেভিনিউ শেয়ারিং ৫১ দশমিক ৭৫ শতাংশের স্থলে ৪০ শতাংশ, আইজিডব্লিউ অপারেটরের রেভিনিউ শেয়ারিং ১৩ দশমিক ২৫ শতাংশের স্থলে ২০ শতাংশ; বর্ণিত পরীক্ষামূলক ১ বছর পরবর্তী ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত মোট ২৮ মাস বেআইনিভাবে বহাল রাখা হয়।

রেভিনিউ শেয়ারিংয়ে কম-বেশি করায় সরকারের আর্থিক ক্ষতি হয় ৩৮৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা, কম রেটে কল আনায় সরকারের আর্থিক ক্ষতি হয় ২৯৪১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকা।

মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হওয়ায় বা দেশে আনয়নের জন্য সরকার কর্তৃক নিয়ম মোতাবেক যে কলহার নির্ধারিত ছিল, তা বিদেশ হতে দেশে আনয়ন না করায় রাষ্ট্রের ক্ষতি হয় ৭২ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৬৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৬৮৫ কোটি ১ লাখ ২৪ হাজার টাকা। তাতে দেখা যায়, বিটিআরসি কর্তৃপক্ষের বেআইনি কর্মকাণ্ডের কারণে বিভিন্নভাবে রাষ্ট্র সর্বমোট ৯ হাজান ১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮ ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি রুজু করা হয়েছে বাল জানিয়েছে দুদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com