শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
কমিশনারের ট্রাফিক আইন ভাঙার বিষয়ে যে ব্যাখ্যা দিল ডিএমপি ভৈরব রেলস্টেশনে প্ল্যাটফর্ম দখল নিয়ে সংঘর্ষ, ৮ পুলিশসহ আহত ৩০ বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান মোজতবা খামেনির রংপুরে থানায় আটকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ‘পিটুনি’, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ

আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে তিন পাক পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ Time View
109

আফগান সীমান্তের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন। পাক কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি সাবাহ।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, আজ বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় এই বিস্ফোরণ ঘটে। গত তিনদিনে এ ধরনের তৃতীয় ঘটনা এটি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

একদিন আগেই অর্থাৎ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে একজন সরকারি প্রশাসককে বহনকারী একটি গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে, তার দুই রক্ষী এবং একজন পথচারীকে হত্যা করে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী আজকের এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে এই হামলার জন্য পাকিস্তানি তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবান আফগানিস্তানের তালেবান সরকারের থেকে আলাদা। কিন্তু টিটিপিকে তাদের মিত্র হিসেবে দেখে পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীটি পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান তীব্র করেছে।

পাকিস্তানে সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের সাথে দেশটির উত্তেজনাও তীব্র হয়েছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে ইসলামাবাদ টিটিপিকে আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে, যা কাবুল অস্বীকার করেছে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত ৯ অক্টোবর কাবুলে ড্রোন হামলার ঘটনা ঘটে। যে হামলার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে তালেবান-নেতৃত্বাধীন আফগান সরকার। এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শুরু হয় সীমান্ত সংঘাত যাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

প্রায় ১০ দিন পর গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, যদিও ইস্তাম্বুলে পাক ও আফগান প্রতিনিধিদলের মধ্যে সাম্প্রতিক একাধিক বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com