রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

লঞ্চে ছাত্রী ধর্ষণ ইস্যুতে হাতিয়ায় যুবদল ও এনসিপি-যুবশক্তির সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View
51

নোয়াখালীর হাতিয়ায় ঢাকাগামী লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনার বিচার চাওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। তবে অপরাধীদের শাস্তির দাবিতে বের হওয়া মিছিলে শামিল হওয়া দুই রাজনৈতিক পক্ষ—বিএনপি যুবদল এবং এনসিপি-যুবশক্তি নিজেদের মধ্যে সংঘাত ও মারামারিতে জড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাতে হাতিয়ার ওছখালী শহরে এই অনাকাঙ্ক্ষিত পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি হাতিয়া তমরুদ্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘ফারহান-০৪’ লঞ্চে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে গত রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। ঠিক একই সময়ে এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরাও হাসপাতালের দিক থেকে একটি মিছিল নিয়ে জিরো পয়েন্টের দিকে এগোতে থাকে। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আসতেই শুরু হয় উত্তেজনা। কথা কাটাকাটি থেকে একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় ওছখালী শহর।

মারামারিতে আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ। হাতিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানিয়েছেন, দুই পক্ষের মিছিল থেকে হঠাৎ হাতাহাতি ও সংঘর্ষ শুরু হলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

উল্লেখ্য, ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাজধানীর একটি নামী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। গত সোমবার তার ভাই বাদী হয়ে আটক দুই অভিযুক্তের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার চাইতে গিয়ে রাজনৈতিক দলগুলোর এই সংঘর্ষ নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com