রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন সেনারা, উভয়পক্ষে সংঘর্ষ চলছে নববর্ষের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে: সংস্কৃতিমন্ত্রী বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতায় গিয়ে তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের পাল্টা জবাব পুরো অঞ্চল মার্কিনিদের জন্য দোজখে পরিণত হবে: ইরান তেহরানের একজন নিরাপত্তা কর্মকর্তার হুঁশিয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বিভাজনের চেষ্টা চালাচ্ছে একটি দল: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে স্থল অভিযানে নামবে ‘না’ ইসরায়েল! নিষেধাজ্ঞা কাটিয়ে প্যারিসে মুসলিমদের বার্ষিক সম্মেলন শুরু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, যে সতর্কবার্তা দিল রাশিয়া

যশোরে হিন্দু পরিবারকে আক্র’মণ ও দেশ ছাড়ার হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View
24

একাত্তরের শহীদ প্রবোধ কুমার মিত্রের পরিবার আক্রমণের শিকার। যশোর জেলার মনিরামপুর থানার ঢাকুরিয়া গ্রামের সংখ্যালঘু হিন্দু শহীদ পরিবারের সদস্যরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। । প্রবোধ কুমার মিত্র ছিলেন উক্ত এলাকার তথা উক্ত থানার শিক্ষার অগ্রপথিক। তিনি শুধু নিজ উদ্যোগে স্কুল প্রতিষ্ঠা করেছেন তাই নয়। উক্ত এলাকার শিক্ষার আলো বিস্তার ও মানুষের আত্ম-সামাজিক উন্নয়নে তিনি ছিলেন পথপ্রদর্শক। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার পরিবার চরম অসহায়।

স্থানীয় সন্ত্রাসীরা তাদের পৈতৃক সম্পত্তি দখলের জন্যে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। এমনকি আদালতে মিথ্যা মামলা করেছিল , যদিও আদালতে তারা হেরে গেছে। সম্পত্তি দখলের উদ্দেশ্যে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সন্ত্রাসী মফিজুর রহমান, হামিদা বেগম তাদের দলবল মিলে প্রবোধ কুমার মিত্রের সন্তান অজয় মিত্র, অসীম মিত্র, পুত্রবধূ রিতা মিত্রের উপর লোহার রড ও লাঠি দিয়ে উপর্যপুরি আক্রমণ করে। তাদের আর্তনাদে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা চলে যায়। উক্ত আক্রমণে অজয় মিত্র গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যাবার সময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে যায়, প্রবোধ কুমার মিত্রের সন্তান ও পরিবারের সকলকে ৭ দিনের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তা নাহলে তাদেরকে হত্যা করা হবে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হবে। এই ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা সরকারের কাছে আকুল আবেদন করেছেন – তাদেরকে যেন জীবনের নিরাপত্তা প্রদান করা হয় এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com