রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন সেনারা, উভয়পক্ষে সংঘর্ষ চলছে নববর্ষের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে: সংস্কৃতিমন্ত্রী বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতায় গিয়ে তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের পাল্টা জবাব পুরো অঞ্চল মার্কিনিদের জন্য দোজখে পরিণত হবে: ইরান তেহরানের একজন নিরাপত্তা কর্মকর্তার হুঁশিয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বিভাজনের চেষ্টা চালাচ্ছে একটি দল: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে স্থল অভিযানে নামবে ‘না’ ইসরায়েল! নিষেধাজ্ঞা কাটিয়ে প্যারিসে মুসলিমদের বার্ষিক সম্মেলন শুরু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, যে সতর্কবার্তা দিল রাশিয়া

বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করবে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View
13

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারত বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভিসা স্বাভাবিক করবে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জনগণ থেকে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ; মানে আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের বলেছেও।’

শামা ওবায়েদ বলেন, দেশে জ্বালানি তেলের সংকট যেন না হয়, জ্বালানির মজুত যাতে বাড়াতে পারি– সে জন্য কূটনৈতিক তৎপরতা চলছে। যুদ্ধের কারণে নিয়মিত স্থানগুলো থেকে আমরা তেল সংগ্রহ করতে পারছি না। ফলে অন্য স্থান থেকে তেল সংগ্রহের কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিভিন্ন স্থান থেকে তেল সংগ্রহের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, এপ্রিল মাসে আরও তেল আসবে। সৌদি আরব, ইন্দোনেশিয়া, ভারতসহ অন্যান্য দেশ থেকে তেল আসার কথা। মালয়েশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তাদের সঙ্গে আমাদের সমঝোতাও রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর যেখান থেকে সহজে আমরা তেল আনতে পারব, সেখান থেকে আনব। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সব জায়গায় কাজ করছি।

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার বিষয়ে তিনি বলেন, রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন। কারণ তাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে।

লিবিয়ায় মানব পাচার বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সব দেশেই আমাদের লোক বৈধভাবে যাবে, এটাই আমরা চাই। তবে সমস্যা হচ্ছে মানব পাচারে যারা জড়িত, তাদের আমাদের ধরতে হবে। লিবিয়ায় লোক যাবে, সব দেশেই লোক যাবে। তবে সমস্যা হচ্ছে, অসাধু লোকেরা এই সুযোগ নেয়। তাদের লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে, সেটাই আমরা বন্ধ করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com